রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীতে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতিসহ তিন জন নিহত হয়েছেন। বুধবার (৭ এপ্রিল) বিকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার মুরারিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অন্যজন সিএনজি অটোরিকশার চালক।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ঘাসিয়ালপাড়া গ্রামের বাসিন্দা আবদুস সাত্তার (৫৫), তার স্ত্রী ফেরদৌসি বেগম (৪৭)। নিহত সিএনজি অটোরিকশার চালক আনসার আলী (৪৫) গোমস্তাপুরের বাগডাস গ্রামের ইসাহাক বিহারীর ছেলে।

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন জানান, আবদুস সাত্তার তার অসুস্থ স্ত্রীকে নিয়ে গোমস্তাপুর থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে যাচ্ছিলেন। পথে রাজশাহীর গোদাগাড়ী থেকে ওই অটোরিকশায় রায়হান শুভ (২৬) নামে আরেক যুবক ওঠেন। সিএনজি অটোরিকশাটি পবা উপজেলার মুরারিপুর এলাকায় আসার পর চাঁপাইনাবগঞ্জগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৪-১৪৬৫) সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ফেরদৌসি বেগম ও সিএনজির চালক আনসার আলী নিহত হন। আর স্থানীয়রা আহত সাত্তার ও শুভকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর সাত্তার মারা যান।

ওসি মাহবুব হোসেন আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক-হেলপার পালিয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। রামেকের মর্গে ময়নাতদন্ত শেষে নিহতদের স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ