মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

তাইওয়ানের আকাশসীমায় ফের চীনা যুদ্ধবিমানের মহড়া, যুদ্ধের আশঙ্কা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাইওয়ানের আকাশসীমায় আরো যুদ্ধবিমান পাঠিয়েছে চীন। এ ঘটনায় তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যদি চীন আক্রমণ করে তাহলে এই দ্বীপটি যুদ্ধে জড়াবে এবং এর শেষ পর্যন্ত চালিয়ে যাবে। খবর-দ্য গার্ডিয়ানের।

দ্বীপটিতে নিজেদের কর্তৃত্ব স্থাপনের চেষ্টায় সম্প্রতি সামরিক পদক্ষেপ জোরদার করেছে বেইজিং। গত কয়েক মাস ধরে তাইওয়ানের আকাশসীমায় যুদ্ধবিমানের মহড়া প্রায় দৈনিক ঘটনা বানিয়ে ফেলেছে চীনারা।

গত সোমবারও চীনের একদল যুদ্ধবিমানবাহী জাহাজ দ্বীপটির কাছে মহড়া দিয়েছে বলে জানিয়েছে বেইজিং।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এদিন চীনের ১২টি যুদ্ধবিমান তাদের আকাশসীমায় অনুপ্রবেশ করেছে। একই সময় একটি সাবমেরিনবিধ্বংসী উড়োজাহাজ গেছে তাইওয়ান-ফিলিপাইনের মধ্যবর্তী বাশি চ্যানেলের ওপর দিয়ে।এসব যুদ্ধবিমানকে সতর্কতা সংকেত পাঠানো হয়েছে তাইপের পক্ষ থেকে।

তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ সাংবাদিকদের বলেছেন, এ অঞ্চলে সম্ভাব্য যুদ্ধের ঝুঁকির বিষয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। তিনি বলেন, মার্কিন নীতিনির্ধারকরা এ অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আমার সীমিত বোধশক্তি থেকে বুঝতে পারি, তারা স্পষ্টতই তাইওয়ানে চীন আক্রমণ চালানোর সম্ভাব্য বিপদ দেখতে পাচ্ছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ