মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

একসঙ্গে দুই মহামারীর কবলে ইরাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একদিকে করোনা, আরেক দিকে ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথের কবলে ইরাক। বিশেষজ্ঞরা বলছেন দেশটিকে একসঙ্গে দুই ধরনের মহামারী মোকাবিলা করতে হচ্ছে।

ইরাকে আইএস জঙ্গিদের কারণে এই মাদকের ব্যবহার বেড়েছে। অর্থনৈতিক সংকটে হতাশ হয়ে অনেক তরুণ-তরুণী মাদকাসক্ত হয়ে পড়ছেন।

সিএনএন খালেদা নামের এক তরুণীর কথা লিখেছে, যিনি চাকরি না পেয়ে বছর ছয়েক আগে মেথে আসক্ত হন। খালেদা জানান, তিনি অনেক কষ্টে আসক্তি থেকে বের হতে পারলেও অনেকেই এতে ডুবে আছেন।

ইরাকের অস্থিতিশীল চিকিৎসা ব্যবস্থায় করোনাও বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে। এখন পর্যন্ত ১৪ হাজার ৫৩৫ জন মারা গেছেন সেখানে। শনাক্ত হয়েছেন প্রায় ৯ লাখ মানুষ। নতুন এই রোগে বিশ্বজুড়ে সংক্রমণে মৃত্যুর সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে ব্রাজিল ও ভারতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু দেখা যাচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যু ২০ লাখে পৌঁছাতে এক বছরের বেশি সময় লাগলেও পরের ১০ লাখ যোগ হয়েছে মাত্র তিন মাসেই।

স্বাস্থ্য কর্মকর্তারা এজন্য করোনাভাইরাসের তুলনামূলক বেশি সংক্রামক ধরনগুলো এবং লকডাউন ও অন্যান্য বিধিনিষেধ মানার বেলায় জনসাধারণের অবহেলাকেই দোষারোপ করছেন। ডব্লিউএইচও বলছে, গত কিছুদিন ধরে সারা বিশ্বের মধ্যে ব্রাজিলেই করোনায় দৈনিক মৃত্যুর এক চতুর্থাংশ ঘটনা ঘটছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ