মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

স্বাস্থ্যবিধি না মানায় ১০৮ জনকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জে করোনা পরিস্থিতিতে সরকারি স্বাস্থ্যবিধি না মানায় ১০৮ জনকে ৬৫ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার নয়টি উপজেলায় ২০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ইশরাত জাহান, জেলার ৯ জন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

জানা যায়, করোনা পরিস্থিতিতে লকডাউন অমান্য করে যানবাহন চলাচল, মাস্ক না পরাসহ স্বাস্থ্যবিধি অমান্য ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় হবিগঞ্জ জেলা শহরে ২৪ জনকে ১০ হাজার ৯০০, হবিগঞ্জ সদরে ১৩ জনকে ১ হাজার ২০০, শায়েস্তাগঞ্জে ৯ জনকে ৭ হাজার ৫০০, চুনারুঘাটে ৬ জনকে ২ হাজার ৫০০, বাহুবলে ৮ জনকে ২ হাজার ১০০, বানিয়াচংয়ে ১৬ জনকে ৪ হাজার ৭০০, আজমিরীগঞ্জে ৪ জনকে ১ হাজার ৯০০, লাখাইয়ে ৭ জনকে ১ হাজার ২৫০, মাধবপুরে ১৬ জনকে ৩২ হাজার ও নবীগঞ্জ উপজেলায় ৫ জনের কাছ থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু চৌধুরী জানান, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অমান্য করায় ২০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০৮ জনকে ৬৫ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ