মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

শেখ হাসিনা-মোদিকে নিয়ে কটূক্তি: যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ বক্তব্য ও ছবি পোষ্ট করায় ময়মনসিংহের ভালুকা উপজেলায় শান্ত আহম্মেদ হৃদয় (২৫) নামের এক যুবককে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আজ সোমবার বিকেলে উপজেলার বিরুনীয়া বাজার থেকে তাকে ধরে পুলিশে সোর্পদ করে বিরুনীয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। আটক শান্ত আহম্মেদ হৃদয় বিরুনীয়া ইউনিয়নের আবদুল মোহার ছেলে। তিনি এ বছর এইচএসসি পাস করেছেন।

বিরুনীয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন, ‘এই ছেলেটা (শান্ত) স্থানীয় ছাত্রদলের রাজনীতির সাথে জরিত। সে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রীকে জড়িয়ে তার ব্যক্তিগত ফেসবুকে অশ্লীল, কুরুচিপূর্ণ, মানহানীকর ছবি ও লেখা পোস্ট করেছে একাধিকবার। এতে আমাদের স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা ক্ষুদ্ধ হয়। আজকে তাকে ধরে এনে পুলিশে সোর্পদ করা হয়েছে।’

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, ‘ওই ছেলেকে ধরে এনে থানায় রাখা হয়েছে। তথ্য যাচাই-বাছাই ও মোবাইল উদ্ধার করতে আমরা বিরুনীয়ায় অভিযান চালাচ্ছি।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ