মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

মাওলানা মামুনুল হককে হেনস্থা ইস্যু, সোনারগাঁও থানার ওসি বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে সোনারগাঁওয়ের এক রিসোর্টে স্ত্রীসহ হেনস্থা করার এক দিন পর সংশ্লিষ্ট থানার ওসি রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান রোববার দিবাগত রাত ১টায় এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, এটাকে ‘জনস্বার্থে বদলি’ বলছেন তিনি।

গত বছরের ৫ অক্টোবর নারায়ণগঞ্জের বন্দর থানা থেকে পুলিশ সুপারের নির্দেশে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জের দায়িত্ব নেন রফিকুল ইসলাম।

মাওলানা মামুনুল হককে হেনস্থার ঘটনার পর রোববার যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেয় হেফাজতের ঢাকা মহানগর ১০ নম্বর অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ।

থানায় লিখিত অভিযোগ দিয়ে হেফাজতের নেতারা থানার ভেতরে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলছিলেন। এসময় ৭১ টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি বুলবুল আহম্মেদের মুঠোফোন ভেঙ্গে ফেলার অভিযোগ তোলা হয় হেফাজতে ইসলামের কর্মীদের ওপর। এ ঘটনার পর রাতে ওসিকে বদলি করা হলো।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান বলেন, ‘থানার ওসি রফিকুল ইসলামকে জনস্বার্থে বদলি করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ