মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

বাংলাদেশ সফরে গিয়ে দাঙ্গা লাগিয়েছেন মোদি: অভিযোগ তুললেন মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে এসে দাঙ্গা সৃষ্টি করেছেন বলে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদি, অমিত শাহের উদ্ধেশ্য মমতা বলেন, ‘আগে খুন করবে তারপর চোখের জল ফেলবে। বাংলাদেশ গেল, দাঙ্গা বাধালো।’

রবিবার হুগলির খানাকুলে নির্বাচনি প্রচার সভায় দেওয়া বক্তৃতায় এই অভিযোগ করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিনের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

হুগলির সভায় মমতা বলেন, 'নরেন্দ্র মোদি, অমিত শাহ রোজ এখানে এসে মিথ্যা কথা বলে যাচ্ছে। দিল্লিতে ৬ বছর থেকেও বাংলার জন্যে একটা কাজও করেনি। কৃষকদের নাকি টাকা পাঠাবে, আমরা তো কৃষকদের লিস্ট পাঠিয়ে দিয়েছি। ওরা আসলে ভালো নাটক করতে পারে। আগে খুন করবে তারপর চোখের জল ফেলবে। বাংলাদেশ গেল, দাঙ্গা বাধালো। রোজ অমিত শাহ পুলিশ অফিসার চেঞ্জ করেছে। আলিপুরদুয়ার, চন্দননগর বদল করল। এরা বদল হল কেন? এরা দেখতে খারাপ? এরা চলতে পারেনা? এরা বাংলার গর্ব। ৫০ আসন পাবেনা তোমরা।'

প্রধানমন্ত্রী মোদি শনিবার পশ্চিমবঙ্গে গিয়ে দাবি করেন, বিজেপির জয় নিশ্চিত, তাই সরকারি অফিসারদের উচিত এখন থেকেই কাজ শুরু করে দেওয়া। একই সঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রীর শপথে তিনি আসবেন বলেও তিনি জানিয়েছেন। এদিন সেই প্রসঙ্গেই মমতা তীব্র আক্রমণ শানিয়ে বলেন, 'আগে দিল্লি সামলান। আমার রাজ্য সরকারকে নির্দেশিকা দেওয়ার অধিকার আপনার নেই।'

প্রসঙ্গত, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ২৬ মার্চ তারিখে বাংলাদেশ সফরে আসেন ভারতীয় প্রধানমন্ত্রী। তার দুই দিনের সফরের আগে-পরে এ নিয়ে প্রতিবাদ, বিক্ষোভ হয়, এতে পুলিশের গুলিতে ১৭ জন নিহত হয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ