মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

সাবেক সাংসদ মুফতি শহিদুল ইসলাম অসুস্থ: পরিবারের দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আল-মারকাজুল ইসলামি এর প্রতিষ্ঠাতা মুফতি শহিদুল ইসলাম অসুস্থ। বর্তমানে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি।

এ বিষয়ে মুফতি হামজা ইসলাম আওয়ার ইসলামকে জানান, দুবাইয়ের একটি হাসপাতালে ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে আছেন মুফতি শহিদুল ইসলাম। তার মাথায় পানি জমে গেছে। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার ছেলে ও মারকাজুল ইসলামীর বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুফতি হামজা ইসলাম।

মুফতি শহীদুল ইসলাম একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও নড়াইল-২ আসনের সাবেক সাংসদ। তিনি ২০০২ সালের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির ছিলেন। ২০০৯ সালে বাংলাদেশ গণসেবা আন্দোলন নামে একটি রাজনৈতিক দল গঠন করেন তিনি।

মুফতি শহীদুল ইসলাম ১৫ মার্চ ১৯৬০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ফরিদপুরের ঝিলটুলী এলাকায় জন্মগ্রহণ করেন। পৈত্রিক নিবাস নড়াইল জেলার লোহাগড়া উপজেলায়। তার পিতা শামসুল হক সরদার। তিনি পাকিস্তানের করাচী নিউটাউন মাদরাসা থেকে ১৯৮৮ সালে দাওরায়ে হাদিস (মাস্টার্স) ডিগ্রি অর্জনের পর মুফতী (ইসলামি আইনশাস্ত্রের পণ্ডিত) ডিগ্রি লাভ করেন।

মুফতি শহীদুল ইসলাম ১৯৮৮ সালে তিনি আল মারকাজুল ইসলামী প্রতিষ্ঠা করেন। তিনি এ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। করোনাকালীন সময়ে মৃত ব্যক্তিদের লাশ দাফন করে সংস্থাটি দেশব্যাপী বেশ সুনাম কুঁড়িয়েছে।

২০০৯ সালে বাংলাদেশ গণসেবা আন্দোলন নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। তিনি এ দলের চেয়ারম্যান। এর আগে তিনি ইসলামী ঐক্যজোটের মজলিমে শূরার সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির ছিলেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে শেখ হাসিনার কাছে ৪ হাজার ২৩৩ ভোটে পরাজিত হয়েছিলেন। শেখ হাসিনা আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে শহীদুল বিজয়ী হন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ