মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

গাজীপুরে তিতাসের ভূগর্ভস্থ গ্যাসপাইপে বিস্ফোরণ, ভয়াবহ অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় শুক্রবার রাতে খালের মধ্যে তিতাস গ্যাসের ভূগর্ভস্থ পাইপ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ওই স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। এলাকায় আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হরিণহাটি এলাকার একটি খালের মধ্যে তিতাস কোম্পানির ভূগর্ভস্থ পাইপলাইন রাত পৌনে ৮টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরিত স্থানে আগুন ধরে যায়। পরে এলাকাবাসী কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

হরিণহাটি গ্রামের রইসুল, শরিফ হোসেন, সেলিম রানা জানান, রাত পৌনে ৮টার দিকে পানি নিষ্কাশনের খালের নিচে তিতাস গ্যাস কোম্পানির পাইপ বিস্ফোরণ হয়। পরে মুহূর্তের মধ্যে সেখানে আগুন ধরে যায়।

এ ব্যাপারে তিতাস গ্যাস কোম্পানির চন্দ্রা শাখার কোনো কর্মকর্তাকে ফোনে পাওয়া যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ