মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

মোটর সাইকেলে ট্রাকের ধাক্কা, ঘটনাস্থলেই বাবা-মেয়ে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনার সুজানগরে মোটর সাইকেলে ট্রাকচাপায় বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পাবনা-সুজানগর মহাসড়কের তারাবাড়িয়া হাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার সদর উপজেলার চর আশুতোষপুর গ্রামের সলিম মোল্লার ছেলে আলমগীর হোসেন (৪০) ও তার মেয়েশিশু সিনহা (৬)।

এ ঘটনায় আলমগীরের স্ত্রী নাসরিন বেগমও (৩৪) গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলমগীর হোসেন তার স্ত্রী ও মেয়েকে নিয়ে সকালে মোটরসাাইকেল যোগে মানিকগঞ্জে শশুরবাড়ির উদ্দেশে বের হন। সকাল সাড়ে ১০টা দিকে পাবনা-সুজানগর মহাসড়কের তারাবাড়িয়া হাটের কাছে পৌঁছান।

এ সময় মহাসড়কের পাশে মোটরসাইকেল দাঁড় করিয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন তিনি। আর পাশে স্ত্রী ও মেয়ে দাঁড়িয়ে ছিল।

এ সময় বালু বহনকারী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৯৭১৪) তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আলমগীর হোসেন ও তার মেয়ে সিনহা নিহত হন। গুরুতর আহত হন নাসরিন বেগম।

পাবনা সদর থানার ওসি নাসিম আহম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

নিহত দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ