মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

মিয়ানমারে এবার ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের বিতর্কিত সামরিক শাসকরা দেশটিতে ওয়ারলেস ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) কয়েকটি টেলিকম সূত্র জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জান্তা ব্রডব্যান্ড পরিসেবা বন্ধের নির্দেশ দিয়েছে।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স যারা ব্রডব্যান্ড সেবা প্রদান করে তাদেরকে দেওয়া এই নির্দেশনা সম্বলিত একটি ইমেইল হাতে পেয়েছে। ওই আদেশে ব্রডব্যান্ড বন্ধের কারণ জানানো হয়নি।

ইমেইল বার্তায় আরও বলা ছিল, মিয়ানমারে যে মোবাইল ইন্টারনেট বন্ধ চলছে সেটা চলমান থাকবে এবং আইন অনুসারে নির্দেশনা মেনে চলতে হবে।

এর আগে সেনাবাহিনীর অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারজুড়ে প্রতিবাদের মুখে ইন্টারনেট বন্ধ করে দেশটির সামরিক জান্তা। গত ৬ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ইনস্টাগ্রাম বন্ধ ঘোষণার পর মিয়ানমারজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়ে। এর আগে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিসহ তার রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেতৃত্বাধীন স্থানীয় ২০ এর অধিক নেতাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। এরপর গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ তুলে তারা জরুরি অবস্থা জারি করে। যদিও মিয়ানমারের সাধারণ জনতা সামরিক শাসন প্রত্যাখ্যান করে এর বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ শুরু করে।

মিয়ানমারে এখন পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশের গুলিতে ৫৩৬ জনের অধিক বিক্ষোভকারী নিহত হয়েছে। জাতিসংঘসহ পশ্চিমা দেশগুলো মিয়ানমারের জান্তা সরকারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তবুও জান্তা সরকারের অবস্থান পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ