মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

পিটিয়ে মারার পর গ্রামের নাগরিকের দেহ পোড়াতে চাইলেন ইউপি মেম্বার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিটিয়ে মারার পর গ্রামের নাগরিকের দেহ পোড়াতে চাইলেন এক ইউপি মেম্বার। এ ঘটনায় আটক করা হয়েছে তাকে।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ঘটেছে এমন ঘটনা। প্রথমে গণপিটুনি দিয়ে আবু ইউনুস মো. সাহিদুন্নবী জুয়েলকে হত্যা করে। পরে তার মরদেহ পোড়াতে গেলে গ্রেফতার হোন পাষণ্ড ইউপি সদস্য। তার  নাম হাফিজুল ইসলাম। এ নিয়ে এখন পর্যন্ত এ ঘটনায় ৪৮ জন গ্রেফতার ও ১২ জন স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দিনগত মধ্যরাতে বুড়িমারী বাজার থেকে ইউপি সদস্য হাফিজুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি বুড়িমারী ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ড সদস্য।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, আবু ইউনুস মো. সাহিদুন্নবী জুয়েল হত্যায় দায়ের করা হত্যা, পুলিশের ওপর হামলা ও বুড়িমারী ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে হামলার মামলায় এজাহার নামীয় আসামি ইউপি সদস্য হাফিজুল ইসলাম দীর্ঘ দিন পলাতক থেকে শুধুমাত্র হত্যা মামলায় মহামান্য হাইকোর্টে চার সপ্তাহের জামিনে রয়েছেন। কিন্তু পুলিশের উপর হামলার মামলায় ১৪ নম্বর আসামি হিসেবে বৃহস্পতিবার (১ এপ্রিল) দিনগত মধ্যরাতে বুড়িমারী বাজার থেকে হাফিজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, গত ২৯ অক্টোবর বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে হামলার ঘটনা ঘটে। নিহত যুবক সাহিদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রিপাড়ার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ছাত্র ছিলেন। গত বছর চাকরিচ্যুত হওয়ায় কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ