মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের কেশপুরে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম উত্তম দলুই। তাকে ছুরি দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিজেপির দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে নিহতের পরিবার। তবে স্থানীয় বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।

এ ঘটনার প্রতিবেদন চেয়েছে নির্বাচন কমিশন। আজ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের আগের রাতে এমন সহিংসতার ঘটনা ঘটল রাজ্যে।

বুধবার রাত ১১টা নাগাদ কেশপুর ব্লকের ৪ নম্বর অঞ্চলের দাদপুর গ্রামের হরিহর চক বুথ এলাকায় এই ঘটনা ঘটে। চল্লিশোর্ধ্ব উত্তম তৃণমূলের বুথ সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গিয়েছে। তার পরিবারের অভিযোগ, রাতে ভাত খেতে বসেছিলেন উত্তম। এ সময় একদল লোক বাড়িতে ঢুকে হামলা চালায়।

নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন, উত্তমকে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে নিয়ে যায় দুষ্কৃতীরা। বাড়ির বাইরে একটি সাঁকোর কাছে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। তারপর পেটে ছুরি বসিয়ে দেয়। তাদের অভিযোগ, একাধিক বার ছুরি দিয়ে কোপানো হয় উত্তমকে।

বিজেপির প্রায় ৩০-৩৫ জন দুষ্কৃতী মিলে হামলা চালায় বলে অভিযোগ উত্তমের পরিবারের। তারা জানান, হামলার পর গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় উত্তমকে। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ