মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

বাংলাদেশকে ৪০ টন খেজুর উপহার দিল সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন রমজান উপলক্ষে বাংলাদেশ সরকারকে ৪০ মেট্রিক টন খেজুর উপহার দিল সৌদি আরব।বৃহস্পতিবার ( ১ এপ্রিল) দুপুরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হাতে খেজুরের সৌজন্য বক্স তুলে দেওয়ার মাধ্যমে ৪০ মেট্রিক টন খেজুর উপহার দেন সৌদি দূতাবাসের কর্মকর্তারা।

এ সময় মন্ত্রণালয়ের সচিব জানান, এ খেজুরের বক্সগুলো বিভিন্ন জেলা প্রশাসনকে পাঠিয়ে দেয়া হবে। সেখানে যারা খেজুর কিনে খেতে অক্ষম, তাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে।

এর ফলে প্রথম রমজানের দিনই গরিব-দুঃখীরা ইফতারে খেজুর পাবে। সৌদি দূতাবাসের কর্মকর্তারা জানান, বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সম্পর্ককে সামনে এগিয়ে নিতে সৌদি সরকার সবসময় সচেষ্ট থাকে। তার নিদর্শন হিসেবে বাংলাদেশি ভাইদের জন্য এসব খেজুর হস্তান্তর করা হলো। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দীর্ঘায়িত হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ