মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় সিএনজির ৪ যাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে বালুবাহী ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ট্রাকটি চট্টগ্রাম নগরের দিকে এবং অটোরিকশাটি রাঙ্গুনিয়া উপজেলার দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে একজন অটোরিকশার চালক ও বাকি তিনজন অটোরিকশার যাত্রী। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

নিহত ব্যক্তিরা হলেন- অটোরিকশার চালক রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী পেপার মিল এলাকার আবুল কালামের ছেলে কামরুল ইসলাম (২৭), যাত্রী নোয়াখালীর হাতিয়ার লেদু মাঝির ছেলে সিরাজুল ইসলাম (৩৩), চট্টগ্রাম নগরীর চান্দগাঁও মোহরা এলাকার শাহ আলমের ছেলে মুহাম্মদ মোরশেদ (৩৮) ও রাঙ্গুনিয়ার মরিয়মনগর এলাকার লাল মিয়ার ছেলে মুহাম্মদ ইদ্রিস (৫৫)।

পাহাড়তলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ রোকন উদ্দিন জানান, গভীর রাতে খবর পেয়ে তিনি স্থানীয় লোকজন নিয়ে উদ্ধারকাজে অংশ নেন। চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় এমন দুর্ঘটনা ঘটেছে বলে তিনি মনে করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ