মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

করোনা মুক্ত হলেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন। তিনি ইতোমধ্যে কাজকর্মও শুরু করে দিয়েছেন। মঙ্গলবার (৩০ মার্চ) ইসলামাবাদ সরকারের পক্ষ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

এক সপ্তাহের বেশি সময় আগে ইমরান খান করোনা ভাইরাসে আক্রান্ত হন। প্রধানমন্ত্রী ইমরানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিনেটর ফয়সাল জাভেদ খান টুইট বার্তায় তার সুস্থ হয়ে ওঠার খবরটি নিশ্চিত করেন।

টুইট বার্তায় বলা হয়, ইমরান খান ধীরে ধীরে কাজ শুরু করেছেন এবং তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সবকিছু করছেন। একই সঙ্গে লোকজনকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার বিষয়ে ওই টুইট বার্তায় সতর্ক করা হয়েছে।

গত ২০ মার্চ ৬৮ বছর বয়সী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির করোনা পজিটিভ ধরা পড়ে। তখন থেকেই তারা কোয়ারেন্টিনে ছিলেন। তবে বুশরা বিবিও সুস্থ হয়ে উঠেছেন কিনা তা এখনো নিশ্চিত নয়।

ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের দুদিন পর ইমরান খানের দেহে করোনার উপস্থিতি ধরা পড়ে। তিনি চীনের তৈরি সিনোফার্মার ভ্যাকসিন নিয়েছেন।

সম্প্রতি পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভিও করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (২৯ মার্চ) টুইট বার্তায় তিনি নিজেই করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। মাত্র কয়েকদিন আগেই করোনারোধী ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন আরিফ আলভি। এর মধ্যেই তার দেহে করোনার উপস্থিতি ধরা পড়েছে।

তিনি বলেছিলেন, প্রথম দফার ভ্যাকসিন নিয়েছি। কিন্তু দ্বিতীয় ডোজ নেয়ার পর অ্যান্টিবডি তৈরি হতে শুরু করে। তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এ সপ্তাহেই তার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের কথা ছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ