মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

করোনা পরিস্থিতি সরেজমিনে দেখতে ক্লিনিকগুলোতে ছুটছেন ট্রুডো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারি করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রথম থেকেই তৎপর উত্তর আমেরিকার দেশ কানাডা। বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহের পাশাপাশি সরেজমিনে পরিস্থিতি দেখতে হাসপাতাল বা ক্লিনিকগুলোতে ছুটছেন খোদ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার (৩০ মার্চ) একটি ক্লিনিক পরিদর্শনের পর ফেসবুকে দেওয়া পোস্টে টিকাদান কর্মসূচি নিয়ে কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে জাস্টিন ট্রুডো বলেন, আজ সকালে অটোয়ায় একটি ক্লিনিক পরিদর্শন করেছিলাম। সেটিসহ সারাদেশে ক্লিনিকগুলোতে বিপুল সংখ্যক মানুষ ভ্যাকসিন নিচ্ছেন। এটি একটি সুসংবাদ। কারণ এর অর্থ আমাদের আরও অধিক সংখ্যক প্রিয়জনরা আরও বেশি নিরাপদ। আমরা সবাই এই মহামারির শেষ দেখার কাছাকাছি রয়েছি।

তিনি আরও বলেন, যারা এই টিকাদানের প্রচেষ্টায় সহায়তা করছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। আপনারা আমাদের দেশের সর্বকালের বৃহত্তম টিকাদান কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আপনাদের কঠোর পরিশ্রম আমাদের দৃষ্টি এড়ায়নি।

এ দিকে কানাডার বিভিন্ন প্রদেশে ৫৫ বছরের কম বয়সীদের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন ব্যবহার স্থগিতের এক দিনের মাথায় ফাইজার ভ্যাকসিনের আরও পাঁচ মিলিয়ন ডোজ দ্রুত সরবরাহ পাওয়ার ঘোষণা দিয়েছে ট্রুডো প্রশাসন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনা ভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এরই মধ্যে করোনার একাধিক টিকা আবিষ্কৃত হয়েছে।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডো মিটারসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা কানাডার প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ১০ লাখ ৯৭ হাজার ১৫৪। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৬৪ হাজার ১৩৮ জনের।

শনাক্তের পরিসংখ্যান অনুযায়ী কানাডার স্থান তালিকার ২৩ নম্বরে। দেশটিতে এখন পর্যন্ত ৯ লাখ ৭৬ হাজার ৫৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২২ হাজার ৯২৬ জনের মৃত্যু হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ