মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

উইঘুর নির্যাতন: চীনে অবাধ প্রবেশাধিকার চান মানবাধিকার বিশেষজ্ঞরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে গভীর উদ্বিগ্নতা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। তারা এসব অভিযোগ যাচাইবাছাই করতে চীনে অবাধ প্রবেশাধিকারের দাবি করেছেন। এসব তথ্য দিয়েছে ভারতীয় গণমাধ্যম ইকোনোমিক টাইমস।

মানবাধিকার কাউন্সিল দ্বারা নিয়োজিত বিভিন্ন বিশেষজ্ঞ বলেছেন, চীনা ও বিদেশি মিলিয়ে ১৫০ এরও বেশি কোম্পানি উইঘুর শ্রমিকদের সাথে মানবাধিকার লঙ্ঘন করছে, এমন অভিযোগ পাওয়া গেছে। বিশেষজ্ঞদের প্রাপ্ত তথ্য এসব অভিযোগকে পরস্পরের সঙ্গে যুক্ত করেছে।

ব্যবসা ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের কার্যকরী গ্রুপ বলেছে, আমরা এসব অভিযোগ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা চীন সরকারের সাথে আমাদের সংলাপ জোরদার করতে প্রস্তুত। এই অভিযোগগুলির প্রতি সরকারের তাত্ক্ষণিক প্রতিক্রিয়া এবং আমাদের সাথে গঠনমূলক কাজ অব্যাহত রাখার ইচ্ছুককে স্বাগত জানাই।

সূত্রমতে, উইঘুর শ্রমিকদের শোষণমূলক কাজ এবং অবমাননাকর জীবনযাপনে বাধ্য করা হয়েছে। জোর করে শ্রম ব্যবহারের মাধ্যমে নির্বিচারে আটকে রাখা, মানব পাচার এবং দাসত্বের কাজ করানো হচ্ছে তাদের দিয়ে।

সূত্রের দাবি, কয়েক হাজার উইঘুরকে পুনঃ শিক্ষাশিবিরের নামে বন্দি করে রাখা হয়েছে। এমনকি চীনের অন্যান্য প্রদেশের কারখানায় কাজ করাতে তাদের জোর করে স্থানান্তরিত করা হচ্ছে।

জাতিসংঘের বিশেষজ্ঞরা চীন সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানের কাছেও চিঠি লিখেছেন যারা চীনের অভ্যন্তরে ও বাইরে উইঘুরদের অপব্যবহারের সাথে জড়িত থাকতে পারে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ