মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

মিয়ানমারে জান্তার বিরুদ্ধে এবার অভিনব পন্থায় ‘আবর্জনা ধর্মঘট’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার রাস্তায় রাস্তায় আর্বজনা ফেলে অভিনব পন্থায় সেনা শাসকদের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন মিয়ানমারের অভ্যুত্থানবিরোধীরা। ক্রমবর্ধমান এ আন্দোলনে শহরের রাস্তাগুলোতে ময়লার পাহাড় জমে গেছে। এ জন্য এটাকে ‘আবর্জনা ধর্মঘট’ বলা হচ্ছে।

গত ১ ফেব্রুয়ারি অং সান সু চির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে বিক্ষোভ চলছে।

বিক্ষোভকারীরা সু চির মুক্তির পাশাপাশি বেসামরিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন। চলমান অসহযোগ আন্দোলন আরও জোরালো করতে প্রতিদিনই নতুন নতুন কৌশল বেছে নিচ্ছে বিক্ষোভকারীরা।

সোমবার লাউড স্পিকারে ঘোষণা দিয়ে স্থানীয়দেরকে শহরের প্রধান সড়কগুলোতে আবর্জনা ফেলার আহ্বান জানানো হয়। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ইয়াঙ্গুনের রাস্তায় স্তরে স্তরে আবর্জনা জমা করা হচ্ছে।

একটি পোস্টারে লেখা আছে, ‘জান্তার বিরোধিতা করতেই এ আবর্জনা ধর্মঘট ডাকা হয়েছে। সবাই এতে শামিল হতে পারেন।’

সেনা শাসকদের বিরোধিতা করা তিনটি দল- দ্য মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স আর্মি, দ্য আরাকান আর্মি ও টাং ন্যাশনাল লিবারেশন আর্মি এক যৌথ বিবৃতিতে আন্দোলনকারীদের হত্যা বন্ধ করতে সামরিক শাসকদের প্রতি আহ্বান জানান।

মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বিক্ষোভকারীদেরকে ‘সহিংস সন্ত্রাসী’ হিসাবে উল্লেখ করে বলা হয়েছে, তাদের ছত্রভঙ্গ করতে ‘দাঙ্গাবিরোধী অস্ত্র’ ব্যবহার করেছে নিরাপত্তা বাহিনী।

মঙ্গলবার সাউথ দাগন এলাকার এক বাসিন্দা রয়টার্সের কাছে অভিযোগ করেন, নিরাপত্তাবাহিনী সোমবার রাতভর ওই এলাকায় ধরপাকড় চালিয়েছে। সারা রাত গোলাগুলি হয়েছে। এর মধ্য দিয়ে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা জানিয়েছেন তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ