মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

আমিরাতে মসজিদেই তারাবির নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কয়েকদিন পরই বিশ্বব্যাপী শুরু হবে মহিমান্বিত মাস রমজান। গত বছরের ন্যায় এবারও মহামারি করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই মুসল্লিদের ইবাদাত-বন্দেগি করতে হবে। সেই উপলক্ষে সংশ্লিষ্ট নির্দেশনা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। নির্দেশনা অনুযায়ী আমিরাতে এ বছর মুসল্লিরা মসজিদে গিয়ে জামাতের সহিত তারাবির নামাজ আদায় করতে পারবেন। অবশ্য তা কেবল পুরুষদের ক্ষেত্রে। নারীদের ঘরে বসেই নামাজ পড়তে হবে। এ খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।

মসজিদে জামাতের সাথে তারাবি আদায়সহ আরো যেসকল নির্দেশনা জারি করেছে আমিরাত কর্তৃপক্ষ সেগুলো হলো

=) পুরুষরা মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করতে পারবেন। তবে মহিলাদের জন্য মসজিদ বন্ধ থাকবে। প্রার্থনা করার সময় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

=) হোম ভিজিট এবং পারিবারিক জমায়েতসহ সকল ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে। কেবল পরিবারের সদস্যরাই একই বাড়িতে থাকতে পারবেন।

=) বাসিন্দাদের একে অপরের মাঝে দুই মিটার দূরত্ব বজায় রাখতে হবে।

=) মসজিদের ভেতরে ইফতারের অনুমতি দেওয়া হবে না।

=) ইফতারের তাঁবু নিষিদ্ধ থাকবে।

=) ইফতারের জন্য বিজ্ঞাপনের বিশেষ অফার অনুমোদন দেওয়া হবে না।

=) বিনামূল্যে খাবার বিতরণ কেবলমাত্র সরকারী দাতব্য সংস্থার মাধ্যমে অনুমোদন দেওয়া হবে। আসরের নামাজের পর থেকে শুরু হবে এবং মাগরিবের নামাজের আগে এক ঘন্টা সময়ের মধ্যে শেষ হতে হবে।

=) পবিত্র কুরআন এবং অন্যান্য উপহার বিতরণ নিষিদ্ধ থাকবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ