মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

মেহবুবা মুফতিকে পাসপোর্ট দেয়নি ভারত সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদেশে যাওয়ার জন্য পাসপোর্টের আবেদন করেছিলেন জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। কিন্তু তার সেই আবেদন খারিজ করে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। কারণ হিসেবে বলা হয়েছে, নিরাপত্তা্র কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত।

আজ সোমবার (২৯ মার্চ) এক টুইট বার্তায় তথ্যটি নিশ্চিত করেছেন মেহবুবা মুফতি নিজেই। সেখানে তিনি ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া আবেদন খারিজের চিঠিটি তুলে ধরেছেন।

ক্যাপশনে লিখেছেন, ‌‌‌‌‌‌‌‌‌‌'ভারতের নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ' সিআইডির এমন শঙ্কার প্রেক্ষিতে আমার পাসপোর্ট আবেদন খারিজ করে দিয়েছে কর্তৃপক্ষ। ২০১৯ সালের আগস্টের পর থেকে কাশ্মিরে চলমান স্বাভাবিক অবস্থার এটাই নমুনা। তাদের ধারণা, একজন সাবেক মুখ্যমন্ত্রীকে পাসপোর্ট দিলে জাতির নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট ভারতীয় সংবিধান থেকে কাশ্মিরের বিশেষ মর্যাদা তুলে নেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির কেন্দ্রীয় সরকার। এরপর থেকেই অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করে তারা। দীর্ঘদিন এমন অবস্থা চলে। গৃহবন্দী করা হয় সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ফারুক, ওমর আবদুল্লাহসহ জম্মু-কাশ্মিরের বহু নেতা-নেত্রীকে। গত বছরের অক্টোবরে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। তবে তাদের ওপর এখনও নজর রাখছে ভারতের কেন্দ্রীয় সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ