মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

মিয়ানমারে বিক্ষোভকারীদের হত্যা ‘খুবই ভয়ঙ্কর’ পদক্ষেপ: বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে চলমান জান্তা বিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীদের হত্যার কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘটনাকে তিনি ‘ভয়ানক এবং জঘন্য’ হিসেবে অভিহিত করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ইন্ডিয়া।

গত ১ ফেব্রুয়ারি গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চি সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত এবং বন্দি হওয়ার পর থেকে মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে জনগণ লাগাতার বিক্ষোভ করছে।

বিক্ষোভ দমনে সহিংসতার পথই বেছে নিয়েছে জান্তা সরকার। গত শনিবার নিরাপত্তা বাহিনীর সদস্যরা নারী ও শিশুসহ ১১৪ জনকে গুলি করে হত্যা করে যা সেনা অভ্যুত্থানের পর একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা। এ প্রসঙ্গে মার্কিন গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, নিরাপত্তা বাহিনীর এ ধরনের পদক্ষেপ ‘খুবই ভয়ঙ্কর।’

তিনি বলেন, ‘আমি খবর পেয়েছি দেশটিতে নিরাপত্তা বাহিনীর লাগামহীন অভিযানে অনেক মানুষ নিহত হয়েছে যা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। আর এ ধরনের পদক্ষেপ একেবারে জঘন্য।’

এদিকে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভয়াবহ এ সহিংসতাকে অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করেছে। ইইউ বৈদেশিক নীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল এক বিবৃতিতে জানান, মিয়ানমারের সামরিক বাহিনী গতকাল যে রক্তপাত ঘটিয়েছে তা খুব ভয়ঙ্কর এবং লজ্জার।

এর আগে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান ও অস্ট্রেলিয়াসহ ১২টি দেশের সামরিক প্রধানরা মিয়ানমারের সামরিক বাহিনীর এমন জঘন্য কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া সামরিক শাসনবিরোধী আন্দোলনে মিয়ানমারে এখন পর্যন্ত প্রায় সাড়ে চারশ মানুষ নিহত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ