মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

কাবা শরীফে তারাবি ও এতেকাফ বিষয়ে জরুরি নির্দেশনা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন রমজান উপলক্ষে পরিকল্পনা ঘোষণা করেছে মসজিদুল হারাম পরিচালনা কমিটি।রোববার মক্কা ও মদিনা পবিত্র মসজিদ বিষয়ক কমিটির প্রেসিডেন্ট শেখ আব্দুর রহমান আল সুদাইস প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব পরিকল্পনা প্রকাশ করেন।

করোনা মহামারি বিবেচনায় এসব পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। এতে বলা হয়, হারামাইন শরিফাইনে তারাবির নামাজ ১০ রাকাত পড়ানো হবে। পাশাপাশি তাহাজ্জুদ হবে তিন রাকাত।

ইবাদতকারীদের মসজিদুল হারামের আবদুল্লাহ সম্প্রসারণ এলাকার, প্রথম তালা, ছাদ এবং প্রাঙ্গণে ইবাদতের অনুমতি দেওয়া হবে। তবে ইবাদতকারীদের জন্য মাতাফ বন্ধ থাকবে।

ওমরাহ পালনকারীরা কাবা স্পর্শ করতে পারবে না। ইফতার বাইরে থেকে সরবরাহ স্থগিত থাকবে, এর পরিবর্তে পৃথক ইফতার বিতরণ করা হবে।

শেষ দশ দিন এতেকাফ বন্ধ থাকবে। বোতলে জমজমের পানি সরবরাহ করা হবে। গ্র্যান্ড মসজিদে প্রবেশের অনুমতি কেবলমাত্র ইটমারনা অ্যাপের মাধ্যমে ইস্যু করা বৈধ পারমিটের সাথে অনুমোদিত হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ