মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’ 

রোহিঙ্গাদের ভোটার করায় কক্সবাজারে ৩ কাউন্সিলর গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের ভোটার করার দায়ে কক্সবাজার পৌরসভার বর্তমান ও সাবেক তিন কাউন্সিলরসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। আজ (২৮ মার্চ) ভোরে কক্সবাজার শহরের নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করে দুদকের পৃথক দু’টি টিম।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান, ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাবেদ কায়সার নোবেল, ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম ও অফিস সহকারী দিদারুল ইসলাম।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক মাহবুব আলম ও সহকারী পরিচালক শরীফ উদ্দীনের নেতৃত্বে দুদকের পৃথক টিম এই অভিযান চালায়।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক শরীফ উদ্দীন জানান, দায়িত্ব পালনকালে অনৈতিকতার আশ্রয় নিয়ে কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান এবং ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সলির জাবেদ কায়সার নোবেল, ১১নং ওয়ার্ডের রফিকুল ইসলাম ও অফিস সহকারী দিদারুল ইসলাম রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করার তথ্য পায় দুদক। এর প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। সকল আইনী প্রক্রিয়া সম্পন্ন করে দুপুরে তাদের কক্সবাজার স্পেশাল জজ আদালতে সোপর্দ করা হয়েছে।

গত ৫ বছরে রোহিঙ্গাদের ভোটার করা, পাসপোর্ট করতে সহায়তা, জন্ম-নিবন্ধন সনদ দেয়াসহ নানা অভিযোগে মোট ১২টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ