মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’ 

করোনায় রামেক হাসপাতালের চিকিৎসকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল হান্নান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার দিবাগত রাত ১২ টার দিকে তিনি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডাক্তার মোস্তফা কামাল। তিনি সাংবাদিকদের জানান, শনিবার দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসক আব্দুল হান্নান আইসিউতে মারা গেছেন। এর আগে গত মঙ্গলবার আব্দুল হান্নানকে গুরুতর অবস্থায় আইসিইউতে নেয়া হয়। গত শুক্রবার তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (২৮ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৭২ লাখ ৬৫ হাজার ২৬০ জন এবং মৃত্যু হয়েছে ২৭ লাখ ৮৮ হাজার ৮০০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ২৫ লাখ ৫০ হাজার ৭৭৪ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ