মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’ 

মার্কিন সেনা প্রত্যাহারে বিলম্বের ঘোষণায় তালেবানের কড়া হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুক্তি অনুযায়ী আগামী মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার না করার সম্ভাবনায় হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র যোদ্ধাদের সংগঠন তালেবান। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে এই হুঁশিয়ারি জানায় সংগঠনটি।

বিবৃতিতে তালেবানের পক্ষ থেকে বলা হয়, প্রতিশ্রুতি অনুযায়ী ১ মে তারিখে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার না করা হলে তাদের বিরুদ্ধে লড়াই শুরু হবে। তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দোহায় স্বাক্ষরিত চুক্তির লঙ্ঘন করে সৈন্য প্রত্যাহারে বিলম্ব করা হলে বড় আকারের যুদ্ধ শুরু হবে, যার সম্পূর্ণ দায় নিতে হবে মার্কিন প্রশাসনকে।

বিবৃতিতে তালেবান আরো বলে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এখন আন্তর্জাতিক দাবি। আমেরিকাকে অবশ্যই আফগানিস্তানে সেনা উপস্থিতির অবসান ঘটাতে হবে।

কাতারের রাজধানী দোহায় ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি যুদ্ধ পরবর্তী আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে এক চুক্তি স্বাক্ষর করে তালেবান। চুক্তি অনুযায়ী এই বছর মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্যসহ ন্যাটোভুক্ত দেশগুলোর সকল সৈন্যকে প্রত্যাহারের শর্ত রয়েছে।

তবে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানান, আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের আশা করলেও আগামী ১ মে তারিখের ডেডলাইন অক্ষুণ্ণ রাখা কঠিন হবে।

সূত্র: পার্সটুডে

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ