মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’ 

গোপালগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জের মুকসুদপুরে মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য হয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম শফিকুল ইসলাম (৫৫)।
শনিবার (২৭ মার্চ) সকাল ৭টায় মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিহত শফিকুল ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া গ্রাম থেকে মটরসাইকেল যোগে ঢাকায় কর্মস্থলে যাওয়ার পথে দাশেরহাটে চায়না রেল প্রজেক্টের একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ ২৯৫২৬২ ) সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত পুলিশ সদস্য শফিকুল ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে গোপালগঞ্জ থেকে আসা একটি মটর সাইকেল একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। পরে মাইক্রোবাসের চালক তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায়। মুকসুদপুর হাসপাতালের কর্মরত চিকিৎসক জানান ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য শফিকুলের মৃত্যু হয়েছে। ঘাতক মাইক্রোবাস ও চালককে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ