সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এক বছর পর খুলে দেওয়া হলো খিলগাঁও কবরস্থান মসজিদ পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে কার্যকর উদ্যোগ নিন: খেলাফত মজলিস পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে স্বাগত, আমাদের শায়খুল ইসলাম! মুফতি গোলাম মাওলা রহ.-এর স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত নবীজি (সা.) প্রতি মাসে কয়টি নফল রোজা রাখতেন?

২০ টি আসনে যেসব প্রার্থীর নাম ঘোষণা করলেন আব্বাস সিদ্দিকির দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ২৬ টি আসনের মধ্যে ২০ টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেলেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। বাকি ক্যানিং পূর্ব, জাঙ্গিপাড়া, ভাঙড়, মধ্যমগ্রাম, হাড়োয়া এবং ময়ূরেশ্বর এই ৬ টি আসনে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তা পরে জানাবে পীরজাদার দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) ৷

বামেরা মোট ৩০ টি আসন আইএসএফ-র জন্য ছেড়ে দিয়েছিল ৷ তবে ৩০ টির মধ্যে ৪ টি আসনে প্রার্থী দেবে না বলে জানিয়ে দিয়েছিল আইএসএফ ৷ ওই চারটি আসন বামেদের ফিরিয়ে দিয়েছে ৷ কিন্তু কেন? বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন আব্বাস৷ এমনটা নয় যে ওই ৪ টি আসনে আইএসএফের জেতার সম্ভাবনা নেই ৷ কিন্তু সেখানে বামফ্রন্টের শরিকদলগুলি প্রার্থী দিলে জেতার সম্ভাবনা নিশ্চিত ৷ তাই আসনগুলি ফিরিয়ে দেওয়া হয়েছে ৷

 

candidate list ISF

তিনি বলেন, আমরা চাই সংযুক্ত মোর্চার প্রার্থীরা সব আসনেই জিতুক ৷ তাই বৃহত্তর স্বার্থে ৪ টি আসন ফিরিয়ে দিয়েছি ৷ উত্তরবঙ্গের বেশ কয়েকটি আসন এবং দক্ষিণবঙ্গের দেগঙ্গা, মগরাহাটের মতো কয়েকটি আসনে প্রার্থী দেওয়া হবে ৷

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ