মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের

সামরিক জান্তার আগ্রাসনে বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হতে চলেছে মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে ইন্টারনেটের পরিষেবা ক্রমাগতভাবে সীমিত করা হচ্ছে। এছাড়া সর্বশেষ বেসরকারি পত্রিকার প্রকাশনাও বন্ধ করে দেওয়া হয়েছে দেশটিতে। এতে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হতে চলেছে মিয়ানমার। বৃহস্পতিবার মিয়ানমারের সর্বশেষ বেসরকারি পত্রিকার প্রকাশ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সেই সঙ্গে ইন্টারনেট সেবা আরো সীমিত করে দেওয়া হয়েছে। মিয়ানমারবাসীকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতেই জান্তা সরকার এসব কৌশল নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

এরপর থেকে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে ও অং সান সু চিসহ সামরিক বাহিনীর হাতে আটক রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ চলছে। অভ্যুত্থানবিরোধী প্রতিবাদকারীরা সংগঠিত হতে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে আসছিল, কর্তৃপক্ষ এই পরিষেবার ওপর বিধিনিষেধ আরোপ করেছে; বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত স্থানগুলোর অধিকাংশ ওয়াই-ফাই অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়েছে।

মিয়ানমারের উত্তরপূর্বাঞ্চলভিত্তিক বেসরকারি বার্তা সংস্থা তাচিলেক ক্যাবল কাটার কাজে নিয়োজিত শ্রমিকদের কয়েকটি ছবি প্রকাশ করে জানিয়েছে, তারা প্রতিবেশী থাইল্যান্ড থেকে আসা ফাইবার লিঙ্ক বিচ্ছিন্ন করছেন। এই প্রতিবেদন তারা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে রয়টার্স। মিয়ানমারে তথ্য যাচাই করা ক্রমাগত কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছে তারা।

সূত্র: ইকনা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ