মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের

‘তাহফিজ’ আয়োজিত দেশের সর্ববৃহৎ কোরআন প্রতিযোগিতায় শীর্ষ তিন পুরস্কার পেলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত দেশের সর্ববৃহৎ দশম ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা’র গ্র্যান্ডফিনাল অনুষ্ঠিত হয়েছে। এতে ১ম স্থান অধিকার করেছেন হাফিজ নাজুমল হাসান, পিতা সাইফুল ইসলাম, পুরস্কার নগদ এক লাখ। ২য় স্থান  অধিকার করেছেন হাফিজ এমদাদুল্লাহ, পিতা মুসলেহ উদ্দীন, ফরিদপুর, পুরস্কার স্বর্ণের কুরআন শরীফ। ৩য় স্থান অধিকার করেছেন হাফিজ জাহিদ হোসেন পিতা কামাল হোসেন কুড়িগ্রাম পুরস্কার কম্পিউটার।

২য় স্থান  অধিকারী করেছেন হাফিজ এমদাদুল্লাহ

গতকাল (১৮ মার্চ) বৃহস্পতিবার সাইনবোর্ডস্থ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে গ্র্যান্ডফিনাল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ নেছার আহমাদ আন নাছিরী।

৩য় স্থান অধিকারী করেছেন হাফিজ জাহিদ হোসেন

গ্র্যান্ডফিনালে প্রধান অতিথি হিসেবে ছিলেন দারুল উলুম দেওবন্দের সাবেক নাজেমে তা’লীমাত আল্লামা আফজাল কাঈমূরী। অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন ইরানের বিখ্যাত কারী শাইখ সাঈদ তূসী, মিশরের বিখ্যাত কারী থাকবেন শায়খ মাহমুদ তূখী। প্রধান বিচারক হিসেবে ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি হাফেজ ক্বারী আব্দুল হক।

অনুষ্ঠানের সভাপতি শায়খ নেছার আহমাদ আন নাছিরী দেশের সর্ববৃহৎ এ কোরআন প্রতিযোগিতা বিষয়ে আওয়ার ইসলামকে বলেন, বাংলাদেশি হাফেজে কুরআনগণ সারা বিশ্বেই কুরআন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করে আসছে। এটা আমাদের জন্য সৌভাগ্যের। তবে সরকারিভাবে তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না। আমরা তাদের যথাযথ মূল্যায়নের জন্য সরকারের প্রতি আহবান করছি। তাছাড়া শিশু হাফেজে কুরআনদের মূল্যায়ণের নিমিত্তেই আমরা আয়োজন করেছি ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা।’

তিনি আরো বলেন,  দেশের ৫০টি জেলা থেকে ২০ হাজারেরও বেশি প্রতিযোগী থেকে বাছাই করে ২০০জনকে নিয়ে শুরু হয় এ গ্র্যান্ডফিনাল। এর মধ্য থেকে বেছে নেয়া হয় ৩৩জনকে। সবশেষে চূড়ান্ত বাছাইয়ের মাধ্যমে নির্বাচন করা হয় বিজয়ী প্রথম তিনজনকে।

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে ছিল নগদ ১ লক্ষ টাকা। যার পঞ্চাশ হাজার টাকা দেয়া হয় প্রথম স্থান অধিকার করা ছাত্রকে। আর বাকি পঞ্চাশ হাজার দেয়া হয় সেই ছাত্রের উস্তাদকে। যিনি মেহনত করে যোগ্য হিসেবে গড়ে তুলেছেন প্রিয় ছাত্রকে।

দেশের সর্ববৃহৎ এ হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পর্কে যে কোন তথ্যের জন্য কল করতে পারেন- ০১৮৫৭৩০৮৬৯১/০১৬৭৪৪২৭০৮৮

অসাধারণ এ অনুষ্ঠানটি স্পন্সর করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আলিফ লুঙ্গি, তোফায়েল কারস ও ইনফিনিটি শপিং মল।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ