মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের

জর্ডানে মৃত সাগর উপকূল থেকে ১৯’শ বছরের পুরনো তাওরাতের পাণ্ডুলিপির সন্ধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জর্ডানে ইহুদীদের দখল করা অঞ্চল এবং পশ্চিম তীরে মৃত সাগরের কাছে খনন কাজ চলাকালীন সময়ে ১৯০০ বছরের পুরানো তাওরাতের কিছু অংশ আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকেরা। তাওরাতের অংশবিশেষ ছাড়াও এর পাশে ছয় হাজার বছর পূর্বের একটি শিশুর মমিযুক্ত কঙ্কাল পাওয়া গেছে। খবর ইকনার।

সূত্র জানিয়েছে,প্রত্নতাত্ত্বিকরা ধারণা করছেন, প্রাপ্ত বাইবেলটি ১৯০০ বছরের পুরানো এবং এটি রোমীয়দের বিরুদ্ধে ইহুদিদের বিদ্রোহ চলাকালীন সময়ের অন্তর্গত। শামউন বারকুখবার নেতৃত্বে এই বিদ্রোহ ১৩২ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল এবং প্রায় তিন বছর এই বিদ্রোহ অব্যাহত থাকার পর তা দমন হয়েছিল বলে মত দিয়েছেন প্রত্নতাত্ত্বিকরা।

ইকনা জানিয়েছে, তাওরাতের অংশবিশেষ ছাড়াও বেশ কয়েকটি মুদ্রা, একটি তীরের সুচালো মাথা, কাপড়, স্যান্ডেল, চিরুনি এবং একটি বড় ঝুড়ি পাওয়া গেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, এই ঝুড়িটি কমপক্ষে ১০,৫০০ বছর পুরানো এবং এটি বিশ্বের প্রাচীনতম ঝুড়ি।

সূত্র: ইকনা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ