সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এক বছর পর খুলে দেওয়া হলো খিলগাঁও কবরস্থান মসজিদ পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে কার্যকর উদ্যোগ নিন: খেলাফত মজলিস পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে স্বাগত, আমাদের শায়খুল ইসলাম! মুফতি গোলাম মাওলা রহ.-এর স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত নবীজি (সা.) প্রতি মাসে কয়টি নফল রোজা রাখতেন?

ইমামের কষ্ট লাঘবে মুসল্লিদের পক্ষ থেকে লক্ষ টাকার মোটরসাইকেল উপহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কানাইঘাট উপজেলার ১নং লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নের মুলাগুল সাউদগ্রাম জামে মসজিদের ইমামকে  মোটরসাইকেল উপহার দিয়ে আলোড়ন সৃষ্টি করেছে এলাকার যুব সমাজ ও মহল্লাবাসী।

গত শনিবার (১৩ মার্চ) এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতে আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেলের চাবি তুলে দেয়া হয়।

জানা যায়, ওই মসজিদের ইমাম সাহেব দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে ইমামতির দায়িত্ব পালনের ফলে তার প্রতি এলাকার সর্বসাধারণের একটি আলাদা ভালবাসা গড়ে ওঠে। এরই পরিপ্রেক্ষিতে ইমাম সাহেবকে সবসময়ই সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে মহল্লাবাসী ও যুব সমাজ।

সর্বশেষ গত শনিবার ইমাম সাহেবের চলাফেরার সুবিধার্থে মহল্লাবাসী ও যুব সমাজের যৌথ উদ্যোগে একটি মোটরসাইকেল উপহার দিয়ে তাদের ভালোবাসার জানান অব্যাহত রাখে। যুব সমাজের এই ভালোবাসা পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে তাদের দুনিয়া ও আখেরাতে কল্যাণ কামনা করেন ইমাম সাহেব।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ