বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ফিলিস্তিনে করোনার টিকা ঢুকতেই দিল না ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের অধিকৃত গাজায় পাঠানো দুই হাজার ডোজ করোনার টিকা ঢুকতে বাধা দিয়েছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল।

গতকাল সোমবার ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা এ কথা জানিয়েছেন। তিনি বলেন, গাজার বাসিন্দাদের স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছু দেখার দায়িত্ব ফিলিস্তিনের।

আন্তর্জাতিক নিয়মনীতিকে অবজ্ঞা করে ইসরায়েল গাজাবাসীর মৌলিক অধিকার হরণ করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গাজায় পাঠানো রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিনের দুই হাজার ডোজের চালানটি আটকে দেয় ইসরায়েলি বাহিনী।

অবরুদ্ধ গাজার করোনা হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে কর্মরত স্বাস্থ্যকর্মীদের জরুরিভিত্তিতে দেওয়ার জন্য এগুলো পাঠানো হয়েছিল।
ফিলিস্তিনে এ পর্যন্ত ১৬ লাখ ৮ হাজার ৪৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন এক হাজার ৯৩৬ জন। সূত্র: ইয়েনি সাফাক

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ