সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

কয়েক পদে জনবল নেবে মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর রামপুরা খিলগাঁও এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা-তে বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, উস্তাদ (মাদানী নেসাব), উস্তাদ (হিফজ বিভাগ), কম্পিউটার অপারেটর কাম অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, জেনারেল শিক্ষক, অফিস খাদেম ও গেইটম্যান—এই মোট ছয়টি ক্যাটাগরির পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

প্রতিটি পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষক পদের ক্ষেত্রে দাওরায়ে হাদিস, হিফজ সম্পন্ন বা মাস্টার্স/অনার্স সমমানের যোগ্যতা প্রয়োজন। কম্পিউটার অপারেটর পদের জন্য অফিসিয়াল ডাটা এন্ট্রি, ফাইল মেইনটেন্যান্স ও বেসিক ডিজাইনের দক্ষতা আবশ্যক। খাদেম ও গেইটম্যান পদের ক্ষেত্রে সুস্থ জীবনযাপনের অভ্যাস থাকতে হবে।

নিয়োগপ্রাপ্তদের জন্য আবাসিক ও অনাবাসিক উভয় সুযোগ রয়েছে। বেতন স্কেল পদভেদে ৯,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২২,০০০ টাকা পর্যন্ত নির্ধারিত। কিছু পদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আগ্রহী প্রার্থীদের ১৭ জানুয়ারির মধ্যে নির্ধারিত ই-মেইল ঠিকানায় সিভি পাঠাতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ৩০ জানুয়ারির মধ্যে মারকায অফিসে সরাসরি সাক্ষাতে উপস্থিত হতে হবে।

সিভি পাঠানোর ই-মেইল ঠিকানা: msimd2017@gmail.com

উল্লেখ্য, পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিতদের জন্য থাকা-খাওয়ার সুব্যবস্থা ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ