বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

আফগানিস্তানে একাধিক বোমা হামলায় পুলিশ প্রধানসহ ২ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী আব্দুল্লাহ

আফগানিস্তানের কাবুলে একাধিক বোমা হামলায় স্থানীয় পুলিশ সুপার সহ ২ জন বেসামরিক লোক নিহত হয়েছে।

আফগান সেনাবাহিনীর বরাত দিয়ে এএফপি জানায় যে,কাবুলে গতকাল বুধবার একাধিক বোমা হামলা হয়।এতে স্থানীয় এক পুলিশ সুপার নিহত হয়েছেন। নিহত হয়েছে আরো ২ বেসামরিক নাগরিক।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় যে, পুলিশ প্রধান যেই বোমায় বিস্ফোরিত হয়ে মারা গেছেন তা একটি সাঁজোয়া যানের পিছনে লুকানো ছিলো। কিছু বুঝে উঠার আগেই বোমাটির বিস্ফোরণ সব তছনছ হয়ে যায়।

বিবৃতিতে আরো বলা হয়, কাবুলে বোমা বিস্ফোরণের আগে শহরে একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়।এতে আরো ৪ জন আহত হয়েছে বলে জানা যায়।

কর্মকর্তারা আরো জানান, তৃতীয় বিস্ফোরণ কাবুলের উপকণ্ঠে পঘমান জেলায় একটি পুলিশ গাড়িকে লক্ষ্য করে করা হয়। তবে কর্তৃপক্ষ এবিষয়ে কিছু বলতে পারেনি যে এই বোমাগুলো যানবাহনের সাথে সংযুক্ত তথাকথিত "স্টিকি বোমা" নাকি রাস্তার পাশে পুঁতে রাখা বিস্ফোরক।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। যদিও আফগানিস্তান ও মার্কিন কর্মকর্তারা এই হামলার দায় তাল্লেবানদের উপর চাপিয়ে দিয়েছে, কিন্তু এই তালেবান অভিযোগ অস্বীকার করেছে। সূত্র: আল জাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ