বুধবার, ০৮ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বান্দরবানে টানা ভারী বৃষ্টি, বন্যার আশঙ্কায় ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার সম্ভাবনা, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁসের শাস্তি ঘোষণা খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের শরিয়াহ দায়িত্ব ও একটি ব্যতিক্রমী উদ্যোগ শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার ‘জুলাইকে ব্যর্থ করতে নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে’

বগুড়ায় বৈদ্যুতিক খুঁটিতে বাইকের ধাক্কা, বাবা-ছেলে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার গাবতলী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মা।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাবা ও রাতে ছেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান।

এর আগে বিকালে উপজেলার পেরীরহাট এলাকায় গাবতলী-বাগবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। গাবতলী থানার ইন্সপেক্টর (অপারেশন) লাল মিয়া এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন- গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বাইগুণি প্রামাণিকপাড়া গ্রামের কৃষক জাহিদুল ইসলাম (৬০) ও তার ছেলে মুন্না মিয়া (৩৫)। গুরুতর আহত মুন্নার মা মনোয়ারা বেগমকে (৫৪) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্না মঙ্গলবার বিকাল ৫টার দিকে মোটরসাইকেলে বাবা জাহিদুল ইসলাম ও মা মনোয়ারা বেগমকে নিয়ে মহিষাবান ইউনিয়নের নিজগ্রামে নানার বাড়িতে যাচ্ছিলেন। পেরীরহাট এলাকায় গাবতলী-বাগবাড়ী সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। এতে তিনজন গুরুতর আহত হন।

পথচারীরা তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক জাহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মণ্ডল জানান, হাসপাতালে ভর্তির পর রাতে মুন্না মিয়া মারা গেছেন। মা মনোয়ারা বেগম চিকিৎসাধীন রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ