বুধবার, ০৮ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বান্দরবানে টানা ভারী বৃষ্টি, বন্যার আশঙ্কায় ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার সম্ভাবনা, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁসের শাস্তি ঘোষণা খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের শরিয়াহ দায়িত্ব ও একটি ব্যতিক্রমী উদ্যোগ শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার ‘জুলাইকে ব্যর্থ করতে নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে’

চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ৭৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬৩১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৭৫ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৬৬১ জন। এ সময় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭২টি নমুনা পরীক্ষা করে ১১ জনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় নয়জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮৯টি নমুনা পরীক্ষা করে ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬৭টি নমুনা পরীক্ষা ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৭টি নমুনা পরীক্ষা করে ১২ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২১টি নমুনা পরীক্ষায় দুজনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৫২টি নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ ছাড়া জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২টি নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনায় একটি পজিটিভ ফল আসে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩৬টি নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ