বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিশ্বের প্রথম মুদ্রিত কুরআনের গল্প বললেন তাতারস্তানের মুফতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের প্রথম মুদ্রিত কুরআনেরে ব্যাপারে তাতারস্তানের মুফতি বলেছেন ইসলামী বিশ্বে প্রথম মুদ্রিত কুরআন শরিফ ১৮০৩ সালে কাজান শহরে প্রকাশিত হয়েছিল।

তাতারস্তানের মুফতি কুমাইল সামিউল্লাহ কাজান ইসলামিক বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে এ শহরে প্রথম মুদ্রিত কুরআন সম্পর্কে বলেন, আমরা গর্বিত যে কাজান শহরে ইসলামী বিশ্বের প্রথম সঠিক মুদ্রিত কুরআন শরিফ প্রকাশিত হয়েছে।

তিনি আরও যোগ করেছেন, ইসলামি রাজধানীতে প্রথম যে কুরআন প্রকাশ হয়েছিল তা ১৮০৩ সালে কাজান শহরে প্রকাশিত হয়েছে। তখন কাজান ছিল ইসলামী বিশ্বের অন্যতম বৃহত্তম শহর। যদিও এই শহরটি তৎকালীন রাশিয়ান সম্রাটের অধীনে ছিল এবং তদানীন্তন আরবি বইয়ের মুদ্রণের ক্ষেত্রে অনেক বিধিনিষেধের মুখোমুখি হতে হয়েছিল।

তাতারস্তানের মুফতি আরও বলেন, আরবি গবেষণা অনুসারে, বিশ্বের প্রথম মুদ্রিত কুরআন শরিফ ১৫৩৭ সালে ইতালির ভেনিসে প্রিন্ট ও প্রকাশিত হয়েছে এবং তারপরে ১৬৯৪ সালে জার্মানির হামবুর্গে প্রিন্ট ও প্রকাশিত হয়েছে। ১৭৮৭ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে তৃতীয়বারের মতো কুরআন শরিফ প্রিন্ট ও প্রকাশিত হয়েছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে মুদ্রিত কুরআন শরিফটি কাজানের মুফতির তত্ত্বাবধানে সম্পন্ন হয়। তবে এই সমস্ত পাণ্ডুলিপির বেশ কয়েক স্থানে ত্রুটি ছিল।

অর্থাৎ এ সকল পাণ্ডুলিপি উসমানী বর্ণমালায় লেখা হয়নি, অথবা আয়াতের মধ্যে কোন ফাকা স্থান রাখা হয়নি এবং এসকল পাণ্ডুলিপির মধ্যে গুরুতর টাইপোগ্রাফিক ত্রুটি ছিল যা মুসলমানরা তেমন ভাবে গ্রহণ করেনি।

সর্বশেষে তিনি বলেন, তবে কাজান শহরে প্রথম সঠিক মুসহাফ প্রকাশিত হয়েছে। এই মুসহাফের প্রচ্ছদে লেখা আছে, এটি ১৮০৩ খ্রিস্টাব্দে কাজান শহরে প্রকাশিত হয়েছে। সূত্র: ইকনা

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ