শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ ‘জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবি’ ৫৫টি কলমে ৮ মাসে পুরো কোরআন লিখলেন সুরাইয়া কেপ ভার্দেতে কত শতাংশ মুসলিম, কী হালচাল তাদের সপ্তমবারের মতো পাকিস্তান বেফাকের মহাসচিব হলেন মাওলানা হানিফ জালান্ধরি

আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ: টাঙ্গাইলে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. খলিল (৩৫)। তিনি উপজেলার ডুবাইল আটাপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে এবং বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিনের সমর্থক ছিলেন।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রকিবুল হক ছানার নির্বাচনী প্রচারণায় জেলা আওয়ামী লীগের একটি দল সন্ধ্যার দিকে গোপালপুর পৌঁছান। তারা থানার মোড়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থান করছিলেন। এসময় বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন ও তার সমর্থকরা ওই এলাকায় আসেন। একপর্যায়ে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের সাথে তাদের হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিক্রিয়ায় বিদ্রোহী প্রার্থী গিয়াস উদ্দিনের সমর্থকরা ওই এলাকায় নৌকা প্রতীকের একটি নির্বাচনী অফিস ভাঙচুর করেন। পরে নৌকা প্রতীকের সমর্থকরা গিয়াস উদ্দিনের বাসায় হামলা করে। তারা গিয়াস উদ্দিনের ভাইয়ের দোকানও ভাঙচুর করে। পরে গিয়াস উদ্দিনের গ্রাম ডুবাইল এলাকায় হামলার খবর পৌঁছালে সেখানে উত্তেজনা দেখা দেয়।

একপর্যায়ে তার সমর্থকরা মিছিল নিয়ে উপজেলা সদরের দিকে রওনা দিলে সোমেশপুর এলাকায় তাদের সাথে নৌকা প্রতীকের সমর্থকদের সংঘর্ষ বাধে। এসময় খলিল নামে এক ব্যক্তি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যৃ হয়।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় রাত সোয়া ৯টা পর্যন্ত মামলা হয়নি। গোপালপুর পৌর এলাকায় টহল জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ