রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ।। ১৬ কার্তিক ১৪৩৩ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় ছুটির তালিকায় সাংবাদিকদের রাখার দাবি ডিআরইউর ৯ পদে ৮৮ জনকে চাকরি দেবে মারকাজুল ফুরকান তাকদির মানুষের চেষ্টার সঙ্গে কীভাবে কাজ করে? খেলাফত প্রতিষ্ঠার দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: বিকেএম মহাসচিব শরিয়াহ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলনে যোগ দিন: শায়খে চরমোনাই ‘বাংলাদেশের হজযাত্রীদের কল্যাণে সৌদি সরকারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ’ সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ কওমি মাদরাসার সুরক্ষায় ইসলামী আইন সংরক্ষণ পরিষদের ৬ দফা প্রস্তাব ৪ নভেম্বর থেকে কমবে সারা দেশে গ্যাস সরবরাহ  ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ 

মিয়ানমারে জনতার বিক্ষোভে পুলিশের জলকামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আটক অং সান সু চির মুক্তি এবং সামরিক বাহিনীর রাষ্ট্রক্ষমতা অপসারণের দাবিতে মিয়ানমারজুড়ে তৃতীয়দিনের মতো বিক্ষোভ চলছে। এরইমধ্যে রাজধানী নেপিদোতে সেই বিক্ষোভ ঠেকাতে জলকামান চালিয়েছে দেশটির পুলিশ।

সোমবার সকালে বিক্ষোভকারীদের জলকামান মেরে ছত্রভঙ্গ করে দেওয়া হয় বলে রয়টার্স ও সিঙ্গাপুর নিউজ লাইভের ভিডিওতে দেখা গেছে।

নেপিদোর হাজার হাজার বিক্ষোভকারীর একটি দলে হঠাৎই জলকামান নিক্ষেপ করে পুলিশ। ভিডিওতে দেখা গেছে, কিছু আন্দোলনকারী মুহূর্তেই ছিটকে পড়ে গেছে মাঠিতে। তারা আহত হয়েছে এবং দ্রুত চিকিৎসা দরকার বলে মনে করছে কর্তৃপক্ষ।

জানা যায়, পুলিশের কাছে আবেদন করার পর জলকামান ব্যবহার বন্ধ করা হয়। এরমধ্যে কিছু আন্দোলনকারী ছত্রভঙ্গ হলেও বিক্ষোভ অব্যাহত রয়েছে।

বার্তা সংস্থা এএফপির এক ফটোগ্রাফার জানিয়েছেন, তিনি দেখেছেন জলকামানে দুইজন আহত হয়েছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতেও দেখা গেছে, দুইজন আহত হয়েছেন জলকামান চালানোর কারণে।

সোমবার দেশটির শহরে শহরে ছড়িয়ে পড়েছেন হাজার হাজার অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারী। তারা বলছেন, প্রায় এক সপ্তাহ ধরে আটক অং সান সু চিকে মুক্তি এবং রাষ্ট্র ক্ষমতা থেকে সামরিক বাহিনীর অপসারণ দাবিতে দেশব্যাপী এ আন্দোলন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ