বুধবার, ০৮ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বান্দরবানে টানা ভারী বৃষ্টি, বন্যার আশঙ্কায় ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার সম্ভাবনা, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁসের শাস্তি ঘোষণা খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের শরিয়াহ দায়িত্ব ও একটি ব্যতিক্রমী উদ্যোগ শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার ‘জুলাইকে ব্যর্থ করতে নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে’

প্রতিমন্ত্রী পলকের কম্বল বিতরণ অনুষ্ঠানে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরের সিংড়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কম্বল বিতরণ অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, রোববার বিকেল ৪টার দিকে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নে কম্বল বিতরণ করতে যান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ সময় চেয়ারে বসাকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান এম এম আবুল কালামের সমর্থকদের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়।

প্রতিমন্ত্রী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে উভয়পক্ষ লাঠিসোঁটা ও চেয়ার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় মামুন সমর্থকদের পাঁচটি বাড়ি ভাঙচুর করেন চেয়ারম্যানের সমর্থকেরা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ