রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ।। ১৬ কার্তিক ১৪৩৩ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় ছুটির তালিকায় সাংবাদিকদের রাখার দাবি ডিআরইউর ৯ পদে ৮৮ জনকে চাকরি দেবে মারকাজুল ফুরকান তাকদির মানুষের চেষ্টার সঙ্গে কীভাবে কাজ করে? খেলাফত প্রতিষ্ঠার দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: বিকেএম মহাসচিব শরিয়াহ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলনে যোগ দিন: শায়খে চরমোনাই ‘বাংলাদেশের হজযাত্রীদের কল্যাণে সৌদি সরকারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ’ সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ কওমি মাদরাসার সুরক্ষায় ইসলামী আইন সংরক্ষণ পরিষদের ৬ দফা প্রস্তাব ৪ নভেম্বর থেকে কমবে সারা দেশে গ্যাস সরবরাহ  ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ 

কাশ্মীরে দেড় বছর পর ইন্টারনেট চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে দীর্ঘ দেড় বছর পর ইন্টারনেট সেবা চালু হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় সরকারের মুখপাত্র রোহিত কানসাল বলেন, পুরো জম্মু-কাশ্মীরে ফোর-জি মোবাইল ইন্টারনেট সার্ভিস পুনরায় চালু করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

২০১৯ সালের আগস্টে ভারত সরকার মুসলিম অধ্যুষিত কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর সেখানে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছিল। শুধু ইন্টারনেট নয় ফোনও বন্ধ করে সে সময় জম্মু-কাশ্মীরকে গোটা বিশ্ব থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল।

৭২ দিন বন্ধ থাকার পর প্রথমে জম্মু-কাশ্মীরে ল্যান্ডফোন সংযোগ ও পোস্টপেইড মোবাইল সেবা চালু করা হয়। গত বছরের পয়লা জানুয়ারি এসএমএস পরিসেবা চালু হয়। এর ২৫ দিন পর ২-জি ইন্টারনেট চালু করা হয়েছিল। ১৮ মাস পর ৪জি ইন্টারনেট চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতীয় কনফারেন্সের নেতা তথা সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ