শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ

অটোপাশের সুযোগ আর থাকছে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিগত ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের অটোপাস করে দেয়া হয়েছে। তবে চলতি বছরে আর এই সুযোগ নেই বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামীতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাসের সুযোগ নেই। ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতির ধারা অব্যাহত থাকলে শিগগিরই ক্লাসে ফেরা সম্ভব হবে। কাজেই শিক্ষার্থীদের অন্য চিন্তা করে পড়ায় মনোযোগী হতে হবে।

অটোপাস দেয়ার সুযোগ নেই জানিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি বলেন, পরীক্ষা হবেই। অবশ্য এর জন্য সিলেবাস কমানো হচ্ছে। সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন এবং তা দিয়ে পরীক্ষা নেয়া হবে।

তিনি বলেন, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার ক্ষতির চেয়েও শিক্ষার্থীদের মানসিক ক্ষতি বেশি হচ্ছে। তারা মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। করোনার কারণে এতদিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায়নি। স্বাস্থ্যবিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সুপারিশক্রমেই এটা করা হয়। এখন সংক্রমণের হার কমার পাশাপাশি টিকা প্রয়োগও শুরু হয়েছে। ফলে শিগগিরই অবস্থার পরিবর্তন হবে বলে আশা করছি।

শিক্ষাপ্রতিষ্ঠান খুললে প্রথমে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস শুরু হবে জানিয়ে এই কর্মকর্তা বলেন, স্বাস্থ্যবিধি মেনে প্রতি কক্ষে ধারণ ক্ষমতার চেয়ে কম সংখ্যক শিক্ষার্থী নিয়ে ক্লাস নেয়া হবে। এসব বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে নির্দেশনা আছে এবং তা না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ