বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭


‘ইনফিনিটি’তে যুক্ত হওয়া বৈধ কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: সম্মানিত মুফতি সাহেব! ইনফিনিটি মার্কেটিং লিমেটেড নামে একটি কোম্পানিতে আমি চাকরি করতে চাই। তাদের ইনকাম প্ল্যান হল, কোম্পানিতে জয়েন্ট হতে হলে প্রথমে কোম্পানির নির্দিষ্ট পণ্য তথা প্রডাক্ট প্যাকেজ আমাকে কিনতে হবে। এরপর আমি আরো দু’জনকে জয়েন্ট করাতে পারলে ইনফরমেশন বোনাস হিসেবে ৬৬০+৬৬০= ১৩২০/= টাকা পাবো। তারা আরো কয়েকজনকে জয়েন্ট করাতে পারলে আমি গ্রুপ বোনাস হিসাবে পাবো ৪৪০/= টাকা। এভাবে প্রতিদিন আমার চেইনে ১৬ জন জয়েন্ট হলে আমি মাসে পাবো (১৬ ৪৪০=৭০৪০/= ৩০=) ২,১১,২০০/= টাকা।

এভাবে দুই বছরে আমি কোম্পানির প্রেসিডেন্ট হতে পারলে তাদের ভাষ্য অনুযায়ী আমার সম্ভাব্য আয় হবে।
গ্রুপ বোনাস: ৭১,৬১,০০০/=
ভিপি, এসভিপি: ১২,০০,০০০/=
গ্লোবাল সেলস কমিশন: ২০,০০,০০০/=
শেয়ার হোল্ডার: ৩,০০,০০০/=
সর্বমোট: ১,০৬,৬১,০০০/=

মুফতি সাহেবের নিকট জানার বিষয় হল, এধরণের কোম্পানিতে জয়েন্ট করা শরিয়তে জায়েয কি না? দয়া করে বিস্তারিতভাবে জানাবেন।

নিবেদক
আবু তালহা
ফরিদাবাদ, ঢাকা

জবাব: ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে শরিয়তের মৌলিক দৃষ্টিভঙ্গি হল- এক. বেচাকেনা হবে সরাসরি। বিনা কারণে মধ্যস্বত্ত্ব ভোগী সৃষ্টি হবে না। দুই. ভোক্তা বা বৃহত্তর সমাজের স্বার্থ ব্যবসায়ী বা ব্যক্তিস্বার্থের উপর প্রাধান্য পাবে। এজন্য শরিয়ত ‘আননাজাশ’ তথা দালালিকে পছন্দ করে না। কারণ এর দ্বারা দালাল উপকৃত হলেও ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়।

প্রশ্নোক্ত ক্ষেত্রে ইনফিনিটি মার্কেটিং কোম্পানির প্রচলিত এ মাল্টি লেভেল মার্কেটিং ব্যবসা শরিয়তের উল্লেখিত মূলনীতির সাথে সাংঘর্ষিক হওয়ায় জায়েয নেই।

তাছাড়া শরিয়তের আরো শাখাগত কিছু মূলনীতির সাথেও উল্লেখিত এ মাল্টি লেভেল মার্কেটিং ব্যবসা সাংঘর্ষিক। যেমন: এক. বাতিল পন্থায় অন্যের সম্পদ গ্রহণ। এমএলএম কারবারগুলোতে ডাউন লেভেল থেকে আপ লেভেলে যে কমিশন আসে তা বিনিময়হীন অর্জিত হওয়ার কারণে (‘আকলু মালিল গাইর বিল বাতিল’) তথা অন্যের সম্পদ বাতিল পন্থায় আহরণ এর অর্ন্তভূক্ত। যা শরিয়তে সম্পূর্ণ নিষেধ।

দুই. চুক্তির সময় পণ্য সুনির্ধারিত হওয়া। যেন পরবর্তীতে এ নিয়ে ঝগড়া বিবাদ না হয়। পক্ষান্তরে উল্লেখিত চুক্তিতে পণ্য নির্ধারিত নয়। কারণ উল্লেখিত কারবারে একজন ক্রেতা+পরিবেশক কোম্পানিকে তার টাকাগুলো দিচ্ছে দুটি জিনিসের বিনিময়ে। ক. নির্ধারিত পণ্য বা সেবা। খ. পরিবেশক হিসেবে কমিশন। আমরা দেখতে পাচ্ছি যে, প্রশ্নোল্লিখ কারবারে বিনিময়ের প্রথমটি জানা থাকলেও দ্বিতীয়টির পরিণাম অজানা।

তিন. একটি চুক্তির সাথে আরেকটি চুক্তি যুক্ত না করা। হাদিসে এটি নিষেধ করা হয়েছে। অথচ প্রশ্নোল্লেখিত এমএলএম এমন বেচাকেনা যাতে ইজারা তথা পরিবেশক হওয়ার শর্ত যুক্ত রয়েছে। অথবা এমন একটি ইজারা (পরিবেশক) চুক্তি যাতে বেচাকেনার শর্ত রয়েছে।

চার. কর্মহীন পারিশ্রমিক ও পারিশ্রমিকহীন কর্ম (আল উজরত বেলা আমল ওল আমালু বেলা উজরত)। অথচ উল্লেখিত বেচাকেনায় নির্ধারিত টার্গেট পূরণ না করলে কমিশন বা পারিশ্রমিক দেয়া হয় না।

পাঁচ. ধোকা (আলগারার)। উল্লেখিত ব্যবসা প্রকাশ্য ধোকা বৈ কিছুই নয়। কারণ একজন পরিবেশক কয়জনকে ক্রেতা বানাতে পারবে বা আদৌও পারবে কি না অথবা একজন পরিবেশক ভবিষ্যতে কী কী পাবে বা আদৌও পাবে কি না তা সম্পূর্ণ অজানা অনিশ্চিত।

ছয়. সুদের সন্দেহ (শুবহাতুর রিবা)। উল্লেখিত বেচাকেনায় ক্রেতা টাকা দিয়েছে তো পণ্য পেয়েই গেছে। এখন ভবিষ্যতে যে কমিশন পাবে তা কোন বিনিময় ছাড়া। তাই তাতে সুদের সন্দেহ রয়েছে। এ পদ্ধতিকে কেউ কেউ জুয়াও বলেছেনÑ তা এভাবে যে, সে কোম্পানির প্রডাক্ট কিনে যে টাকা কোম্পানিতে খাটিয়েছে এর এক অংশ লেগেছে পণ্যের কাজে আরেক অংশ ভবিষ্যতে কমিশন পাওয়ার জন্য যা অনিশ্চিত। তাই শরিয়তের উল্লেখিত মূলনীতি বিবেচনায় আপনার জন্য ইনফিনিটি মার্কেটিং লিমিটেড নামের এ কোম্পানিতে চাকরি করা জায়েয হবে না।

বি. দ্র. বিস্তারিত জানতে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) কর্তৃক প্রকাশিত ‘মাল্টি লেভেল মার্কেটিং: বিশ্লেষণ ও শরয়ী হুকুম’ সংশ্লিষ্ট ফতোয়া সংকলনটি দেখতে পারেন।

المراجع والمصادر:
(১) القرآن الكريم سورة بقرة :২৭৫.
قوله تعالى: الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ.
(২) تفسير إبن كثير ১/৬৩৬
{يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ}... نهى تبارك وتعالى عباده المؤمنين عن أن يأكلوا أموال بعضهم بعضابالباطل، أي: بأنواع المكاسب التي هي غير شرعية، كأنواع الربا والقمار، وما جرى مجرى ذلك من سائر صنوف الحيل،
(৩) صحيح المسلم رقم الحديث: ৩৮০৮
عن أبي هريرة قال نهى رسول الله صلى الله عليه و سلم عن بيع الحصاة وعن بيع الغرر ش ( بيع الغرر ) النهي عن بيع الغرر أصل عظيم من أصول كتاب البيوع ويدخل فيه مسائل كثيرة غير منحصرة كبيع الآبق والمعدوم والمجهول وما لا يقدر على تسليمه.
(৪) صحيح المسلم رقم الحديث: ২৯৪
عن أبى هريرة أن رسول الله -صلى الله عليه وسلم- قال ্র من حمل علينا السلاح فليس منا ومن غشنا فليس منا গ্ধ.
(৫) سنن الترمذى رقم الحديث: ১২৬৪
عن أبى هريرة : أن النبي صلى الله عليه وسلم نهى أن يتلقى الجلب. فإن تلقاه إسنان فابتاعه، فصاحب السلعة فيها بالخيار. إذا ورد السوق. هذا حديث حسن غريب.
(৬) رد المحتار ৫/৮৪
مطلب في البيع بشرط فاسد (قوله ولا بيع بشرط) شروع في الفساد الواقع في العقد بسبب الشرط {لنهيه صلى الله عليه وسلم عن بيع وشرط}،
(৭) رد المحتار ৭/৬০
مطلب: الأجر مقدر بقدر المشقة (وتمامه فى شرح الوهبانية ) قال فيه: والأصح أنه: أى الأجر بقدر المشقة،
(৮) بدائع الصنائع ৪/৪২৬
(ومنها) الخلو من شبهة الربا لأن الشبهة ملحقة بالحقيقة في باب الحرمات احتياطا، وأصله ما روي عن رسول الله صلى الله عليه وسلم أنه قال لوابصة بن معبد رضي الله عنه: {الحلال بين والحرام بين ، وبينهما أمور مشتبهات ، فدع ما يريبك إلى ما لا يريبك}، وعلى هذا يخرج ما إذا باع رجل شيئا نقدا أو نسيئة ، وقبضه المشتري ولم ينقد ثمنه - أنه لا يجوز لبائعه أن يشتريه من مشتريه بأقل من ثمنه الذي باعه منه عندنا.
(৯) کتاب النوازل ১১ / ১৩৫
ملٹی لیول کمپنی کے کاروبار کا حکم ؟ صورت مسؤلہ میں کمپنی سے جو چیزیں خریدی جا رہی ہیں وہ جائز ہیں اور خریددار کو دوسرا خریدار بنانے پر جو کمیشن دیا جا رہا ہے اس کی بھی گنجائش ہے۔لیکن نیچے کے خریدداروں کی محنت پر اوپر کے خریددار کے کمیشن میں زیادتی کی جو شرط ہے وہ فاسد ہے، یہ خریداران کی محنت میں کچھ حصہ پانے کا مستحق نہیں ہے، بظاہر کمپنی کا کاروبار لوگوں کو سنہرے خواب دکھاکر زیادہ سے زیادہ پیسہ اکٹھا کرنے کا معلوم ہوتاہے ، اس لۓ ایسی کمپنیوں سے ہوشیارےرہنے کی ضرورت ہے۔
(১০) فقه البيوع ২/৮১২
উত্তর লিখনে
মুফতি আবুল ফাতাহ কাসেমি
উস্তাদ, জামিয়া কারীমিয়া আরাবিয়া রামপুরা, ঢাকা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ