শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী

মিয়ানমারে গণতন্ত্র ও শান্তি প্রত্যাশা বাংলাদেশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ প্রত্যাশা করে মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া বহাল থাকবে। সেই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া অব্যাহত রাখার আশাবাদ প্রকাশ করেছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) মিয়ানমারের জরুরি অবস্থা সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়।

আজ ভোরে অং সান সুচি ও অন্যান্য রাজনৈতিক নেতাদের গ্রেফতার করার পরে মিয়ানমারের সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার সকালে জানিয়েছেন, একটু ধৈর্য ধরুন। একটু পরেই মিয়ানমারের বর্তমান অবস্থা নিয়ে একটি প্রেস রিলিজ দেয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস রিলিজে বলা হয়েছে, ‘বাংলাদেশ দৃঢ়ভাবে গণতান্ত্রিক নীতি অনুসরণ করে এবং প্রচার করে। বাংলাদেশ প্রত্যাশা করে মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাংবিধানিক ব্যবস্থা বহাল থাকবে। কাছের ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসাবে আমরা মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চাই।’

‘আমরা মিয়ানমারের সাথে পারস্পরিক কার্যকরি সম্পর্কের বিকাশে অবিচল থেকেছি এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ এবং টেকসই প্রত্যাবাসন জন্য মিয়ানমারের সাথে কাজ করে যাচ্ছি। আমরা আশা করি যে এই প্রক্রিয়াগুলো অব্যাহত থাকবে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ