শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী

পাপুলের সাজা সম্পর্কে কুয়েত সরকার কিছু জানায়নি: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অর্থ ও মানব পাচারের অভিযোগে মামলায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) শহীদ ইসলাম পাপুলের ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন কুয়েতের আদালত।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানান, আমরা এ সম্পর্কে কিছু জানি না। মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। কুয়েত সরকার এ সম্পর্কে আমাদের কিছু জানায়নি। আমরা এ সম্পর্কে কুয়েত সরকারে কাছ থেকে জানলে পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তা করব।

এদিন শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে রায় দেন দেশটির একটি আদালত। রায়ে পাপুলকে ১৯ লাখ কুয়েতি দিনার অর্থাৎ বাংলাদেশি মুুদ্রায় ৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা অর্থদণ্ডও করেছেন কুয়েতের আদালত। এ সময় আদালত কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরখাস্ত হওয়া কর্মকর্তা মেজর জেনারেল মাজেন আল জারাহকেও একই সাজা দেন।

এর আগে, গত বছরের জুলাইয়ে পাপুল তার বিরুদ্ধে আনা মানব পাচার ও মানি লন্ডারিংয়ের অভিযোগ অস্বীকার করেন। তবে ঘুষ দেয়ার কথা স্বীকার করে নেন।

গত ২৭ ডিসেম্বর পাপুলের পরিবারের ৮টি ব্যাংকের ৬১৭টি ব্যাংক হিসাব, ৩০ একরের বেশি জমি, গুলশানের ফ্ল্যাটসহ দেশে থাকা সম্পদ জব্দ করে দুদক। ১১ নভেম্বর অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এমপি পাপুল, তার স্ত্রী এমপি সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিন প্রধানকে আসামি করে মামলা করে দুদক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ