রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ।। ১৬ কার্তিক ১৪৩৩ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর পরীক্ষার ফি জমার সময় বাড়াল হাইআতুল উলইয়া মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা নির্মাণ শেষেও তালাবদ্ধ খিলগাঁও কবরস্থান মসজিদ, খুলে দেওয়ার দাবি শতাব্দীর পর শতাব্দী ধরে মক্কার আকাশে উড়ছে ‘হারামের কবুতর’ ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ হিজাব পরেই আইন পেশায়, আজ তিনি যুক্তরাজ্যের প্রথম হিজাবি বিচারক নুসুক অ্যাপে প্রতিদিন মিলবে ওমরাহ জয়ের সুযোগ, সঙ্গে জমজমের পানি আশরাফ ফাউন্ডেশনের দুই যুগ পূর্তি উপলক্ষে ইসলাহি মাহফিল আজ

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘন কুয়াশায় গুরুত্বপূর্ণ নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়ায় বৃহস্পতিবার রাত ২টা থেকে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে। এ সময় কুয়াশায় পথ দেখতে না পেয়ে মাঝ নদীতে যানবাহনসহ আটকা পড়েছে কয়েকটি ফেরি।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম জিল্লুর রহমান গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কুয়াশার কারণে রাত থেকে ফেরি বন্ধ রয়েছে। দুইপাড়ে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। যানবাহনের যাত্রী ও চালকরা প্রচণ্ড শীতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

ঘাট সূত্র জানিয়েছে, রাতে নদীর ওপর কুয়াশা চরম আকারে বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ করা হয়। কুয়াশা কেটে গেলে আবার নৌযান চালু করা হবে। আর তখনই আটকে পড়া যানবাহনের সিরিয়াল কমে যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ