রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ।। ১৬ কার্তিক ১৪৩৩ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮


ইউসুফ (আ.)-এর জামা থেকে তিন শিক্ষা তুলে ধরলেন মসজিদে নববীর খতিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

মদিনার মসজিদে নববীতে জুমার খুতবায় হজরত ইউসুফ (আ.)-এর জামার তিনটি ঘটনা তুলে ধরে গুরুত্বপূর্ণ তিনটি শিক্ষা দিয়েছেন মসজিদে নববির খতিব শায়খ ড. আবদুল বারি বিন আওয়াদ আস-সুবাইতি।

শুক্রবার (৩০ অক্টোবর) ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি মসজিদে নববীতে দেওয়া জুমার খুতবায় তিনি হজরত ইউসুফ (আ.)-এর জামার তিনটি ভিন্ন ঘটনার কথা উল্লেখ করেন।

খুতবায় তিনি বলেন, প্রথমবার হজরত ইউসুফ (আ.)-এর জামায় মিথ্যা রক্ত লাগিয়ে তাঁর ভাইয়েরা সেটিকে তাঁর মৃত্যুর প্রমাণ হিসেবে দেখিয়েছিল। দ্বিতীয়বার মিসরের আজিজের স্ত্রীর কাছ থেকে পালানোর সময় তাঁর জামা পেছন দিক থেকে ছিঁড়ে যায়। এতে তাঁর নির্দোষিতা প্রমাণিত হয়। তৃতীয়বার সেই জামা হজরত ইয়াকুব (আ.)-এর মুখমণ্ডলে রাখা হলে তাঁর দৃষ্টিশক্তি ফিরে আসে।

এসব ঘটনা থেকে তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরে শায়খ আস-সুবাইতি বলেন, কোনো সংবাদ যাচাই না করে কাউকে খারাপ মনে করা উচিত নয়। নির্জনেও আল্লাহকে ভয় করতে হবে। আর প্রতিশোধ নেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও ক্ষমা করে দেওয়া মহৎ মানুষের পরিচয়।

খুতবায় তিনি আরও বলেন, হজরত ইয়াকুব (আ.) দীর্ঘদিন অপেক্ষা করেছেন, কিন্তু কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হননি। তাই কঠিন পরিস্থিতিতেও আল্লাহর রহমতের ব্যাপারে আশাবাদী থাকতে হবে।

সূত্র: দ্য গেট টু হারামাইন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ