রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ।। ১৬ কার্তিক ১৪৩৩ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮


পরীক্ষার ফি জমার সময় বাড়াল হাইআতুল উলইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

১৪৪৮ হিজরির দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফি জমাদানের সময়সীমা বাড়িয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া ১১ নভেম্বর এবং বিলম্ব ফিসহ ২১ নভেম্বর পর্যন্ত ফি জমা দেওয়া যাবে।

রোববার (১ নভেম্বর) চেয়ারম্যানের আদেশক্রমে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির অফিস ব্যবস্থাপক ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মু. অছিউর রহমান।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়মিত পরীক্ষার্থীদের ফি ১ হাজার ৬০০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ১ হাজার ৯০০ টাকা। বিলম্ব ফিসহ যথাক্রমে ১ হাজার ৮০০ ও ২ হাজার ১০০ টাকা জমা দিতে হবে। উভয় ক্ষেত্রেই ১ শতাংশ অনলাইন চার্জ প্রযোজ্য হবে।

পরীক্ষার ফি আল-হাইআতুল উলয়ার সফটওয়্যার (hems.alhaiatululya.org) ব্যবহার করে অনলাইনে নগদ অথবা ইসলামী ব্যাংকের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্ধিত সময়ের পর ফি জমার সময়সীমা আর বাড়ানো হবে না। তাই সংশ্লিষ্ট মাদরাসা ও পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ১৪৪৮ হিজরির দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা ২১ জানুয়ারি ২০২৭ শুরু হয়ে ১ ফেব্রুয়ারি ২০২৭ শেষ হওয়ার কথা রয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ