বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

সিরাম ইনস্টিটিউটে আগুন, পাঁচ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা উৎপাদানকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিউটের একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার বিকেলে সিরাম ইনস্টিটিউটের ওই ভবনে আগুন লাগে। সিরাম ইনস্টিটিউটটি পুনের মানজিরি এলাকায় অবস্থিত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এদিকে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, আগুন লাগার ঘটনার তিন ঘণ্টা পর পুনের জেলা কালেক্টর রাজেশ দেশমুখ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুর ঘটনায় এক টুইট বার্তায় সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধান আদর পুনাওয়ালা বলেছেন, ‘এই ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।’

এনডিটিভির আরেক প্রতিবেদনে বলা হয়, আগুন লাগার ঘটনায় ওই ভবনে পাঁচজন আটকা পড়েছিল। কিন্তু তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।

আগুন লাগার পর ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার তৎপরতার শুরু করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ